বিপ্লব সরকার, ‘স্থানীয় সংবাদ’ ঘাটাল: মেধাবী ছাত্রের অকালমৃ/ত্যুর খবর আসতেই বুধবার শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা চন্দ্রকণোআ এলাকা। মৃ/ত ছাত্রের নাম শুভেন্দু সাউ(২১), বাড়ি চন্দ্রকোণা থানার যাদবপুর গ্রামে। তিনি চন্দ্রকোণা কলেজের কম্পিউটার সায়েন্সের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন,
মঙ্গলবার বিকেলে দুই বন্ধুর সঙ্গে স্কুটিতে করে ঘুরতে বেরিয়েছিলেন শুভেন্দু। ধামকুড়া জঙ্গলের কাছে একটি বাঁক নেওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গর্তে পড়ে যায় স্কুটিটি। মাথায় গুরুতর চোট পান তিনি। স্থানীয় চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতাল থেকে তাঁকে প্রথমে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও পরে কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বুধবার সকাল ১০টা ৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।