এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বিনাখরচে শিশুদের স্বাস্থ্য পরীক্ষা ঘাটাল রেডক্রসের উদ্যোগে

Published on: March 2, 2026 । 10:24 AM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: বিনাখরচে শিশুদের স্বাস্থ্য পরীক্ষা শিবির করল ভারতীয় রেডক্রসের ঘাটাল শাখা। ঘাটালের ঘোলসাই শিবরাত্রি মেলায় ১ মার্চ রবিবার ভারতীয় রেডক্রশ সোসাইটির ঘাটাল মহকুমা শাখার ব্যবস্থাপনায় ৬৭ জন শিশুর স্বাস্থ্য পরীক্ষা করেন ডা: শিশিরকুমার দাস। রেডক্রশ সোসাইটির ঘাটাল মহকুমা শাখার রিলিফ ইনচার্জ শুভদীপ সিংহরায় বলেন, আমরা প্রায়ই নিয়মিত নানান সমাজসেবামূলক কাজ ও বিনাখরচে শিবির করে থাকি। যাতে আর্থিক দুর্বল মানুষের একটু উপকার হয়। ওইদিন ওই শিশুদের বিনা খরচে ওষুধও প্রদান করা হয় বলে শুভদীপবাবু জানান।

 

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177