এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বৈশাখে বিয়ে আর হল না সুদীপের

Published on: February 4, 2026 । 8:31 PM

শ্রীকান্ত ভুঁইয়া, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: বাড়ি ফিরলে সামনের বৈশাখে ধুমধাম করে বিয়ে হওয়ার কথা ছিল সুদীপের। কিন্তু নিয়তি নিষ্ঠুর পরিহাসে তরতাজা যুবক সুদীপকে অকালে চলে যেতে হবে বলে ভাবতেও পারেননি বাড়ির কেউ। ভিনরাজ্যে কর্মরত অবস্থায় মৃ/ত্যু হল দাসপুরের চককিশোর গ্রামের যুবক নাম সুদীপ মণ্ডলের (২৪)। সুদীপ মহারাষ্ট্রের নাসিক শহরে বিগত পাঁচ বছর ধরে একটি কোম্পানিতে কনস্ট্রাকশনের কাজ করতেন। গতকাল ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে একটি উঁচু ভারায় উঠে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে নাসিকের একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের পর সুদীপের দেহ গ্রামে নিয়ে আসা হচ্ছে। এদিকে সুদীপের অকাল মৃ/ত্যু/তে শোকের ছায়া নেমে আসে পরিবারে। সামনের বৈশাখে তাঁর বিয়ে ও বাড়ির অষ্টপ্রহর হওয়ার কথা ছিল। হঠাৎ এই ঘটনায় সারা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/