এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

সরকারি পাইপ দিয়ে লাউ মাচা তৃণমূল নেতার

Published on: December 14, 2025 । 6:30 PM

সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল ব্লকের অজবনগর-১ গ্রামপঞ্চায়েতের উপপ্রধান এবং স্থানীয় তৃণমূল নেতা গোপাল মাইতি সরকারি পাইপ দিয়ে লাউ মাচা তৈরি করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনা দেখে হতবাক এলাকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, জল জীবন প্রকল্পের পাইপ ব্যবহার করে উপপ্রধান এই মাচা তৈরি করেছেন এবং স্থানীয়রা আপত্তি করলেও তিনি তাতে কান দেননি। যদিও উপপ্রধান গোপাল মাইতি সরকারি পাইপ ব্যবহারের কথা স্বীকার করেছেন। তিনি বলেন, ওই পাইপগুলি তিনি কৃষি দপ্তর থেকে সাড়ে ছ’হাজার টাকা দিয়ে কিনে এনেছেন। তাঁর যুক্তি, পাইপগুলি যেন বেঁকে না যায় তাই বাঁশের মাচার উপর রাখা হয়েছিল। এদিকে ঘাটাল মহকুমার সহকারী কৃষি অধিকর্তা জানিয়েছেন, ভর্তুকিতে দেওয়া এই পাইপগুলিও লাউ মাচা তৈরির কাজে ব্যবহার করা ঠিক হয়নি।

 

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে