এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল কলেজ অফ এডুকেশনে রবীন্দ্র স্মরণ

Published on: August 7, 2024 । 6:31 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: গান কবিতা বক্তৃতায় রবীন্দ্র প্রয়াণ দিবস পালন করল ঘাটাল কলেজ অফ এডুকেশন। ২২ শ্রাবণ বুধবার  কলেজের অডিটোরিয়াম হলে বি.এড. এবং ডি.এল.এড বিভাগের  শিক্ষার্থী, অধ্যাপক, শিক্ষকর্মী এবং কলেজ পরিচালকমণ্ডলীসহ উপস্থিত সকলেই রবীন্দ্র প্রয়াণ দিবস পালন করেন। কলেজের কর্ণধার অধ্যাপক প্রবীর মাইতি সহ সকলেই রবীন্দ্র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। প্রবীরবাবু জানান, প্রতি বছর আমরা এই দিনটিতে রবীন্দ্রনাথ ঠাকুরকে যথাযথ মর্যাদায় স্মরণ করি। আজও উপস্থিত সকলেই গান কবিতা এবং বক্তৃতায় রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করেছেন। সমগ্র অনুষ্ঠানটি সুন্দর ভাবে পরিচালনা করেন ডি.এল.এড  বিভাগের অধ্যাপক শ্রেয়া মিশ্র।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

প্রজাতন্ত্র ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভেল ২০২৬ এর পলিসি ডিবেট কম্পিটিশন এর জাতীয় চূড়ান্ত পর্বে

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

বিকশিত ভারত ২০৪৭

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল