এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে ঘটনাস্থলে গিয়ে ছেলে দেখিয়ে দিল সে কিভাবে বাবাকে মেরেছে!

Published on: July 21, 2024 । 7:03 PM

সন্তু বেরা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: দাসপুরের(Daspur) শ্যামসুন্দরপুরের সেই গুনধর ছেলে চিরঞ্জিতকে পুলিশের(police) ঘেরাটোপে আজ রবিবারের বেলা প্রায় ১২টা নাগাদ শ্যামসুন্দরে তার বাড়ির পাশে আনা হলে সে স্পষ্ট দেখিয়ে দিল সেদিন ১২ জুলাই রাত ৯টা নাগাদ সে তার বাবা সুদাম ভুঁইঞ্যাকে কিভাবে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে পুকুর পাড় থেকে পুকুরের ঘাটে ফেলে পালায়। এবং পালাবার সময় ওই পুকুরেই লোহার রড এবং বাবার মোবাইলটি(mobile) ছুড়ে ফেলে। অভিযোগ ছিল এই ছেলেই তার বাবা সুদামকে ১২ জুলাই রাতে বাড়ির পাশের এই পুকুর পাড়েই মাথায় আঘাত করে এবং পরের দিন বাবার মৃত্যু(death) হয়। পরে পুলিশ এই ছেলে চিরঞ্জিতকে গ্রেপ্তার করে শনিবার ঘাটাল আদালতে(ghatal court) পাঠালে আদালত ৩ দিনের পুলিশ হেফাজত দেয়। পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানিতে চায় ছেলে চিরঞ্জিত ঠিক কিভাবে ওই রাতে বাবা সুদামকে মারার চেষ্টা করে। আজ ছেলেকে ঘটনাস্থলে আনা হলে বলা চলে সেই রাতের ঘটনার পুনর্ববিন্যাস হয়। এবং পুকুর থেকে উদ্ধার হয় সেই লোহার রডটিও।

 

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি