এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

নাড়াজোলে বইমেলা হচ্ছে, গ্ৰামীণ এলাকায় বইমেলা উৎসুক নাড়াজোলবাসী

Published on: September 6, 2023 । 11:17 PM

সৌমেন মিশ্র, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: দাসপুরের নিজ নাড়াজোল গ্রাম পঞ্চায়েত এলাকার লঙ্কাগড়ে লঙ্কাগড় কমিউনিটি হলে আয়োজিত হতে চলেছে এক বইমেলা।
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
সংস্থার দাবি, এই প্রথম ঘাটাল মহকুমার কোনও গ্রামীণ এলাকায় এমন বইমেলার আয়োজন। আজ বুধবার রাতে রাত প্রায় ৮টা নাগাদ নাড়াজোলে এক সাংবাদিক বৈঠকে এই বই মেলা প্রসঙ্গে জানান ড. রজনীকান্ত দোলই স্মৃতি রক্ষা কমিটির পক্ষে সত্যব্রত দোলই। তিনি জানান, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই বই মেলা। রাজ্যের মূলত কলকাতার নামীদামী প্রকাশকদের স্টল থাকবে এই বই মেলায়। পুজোর আগে এমন বইমেলার আয়োজনে স্বভাবতই উৎফুল্লতা এখন বই প্রেমীদের মধ্যে।

উল্লেখ্য, এই রজনীকান্ত দোলই চারবারের কেশপুরের বিধায়ক। প্রবীণ এই নেতার পিতৃপুরুষের ভিটে দাসপুরের নাড়াজোলের লঙ্কাগড়ে। তবে তিনি থাকতেন মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরে। স্বেচ্ছাসেবী সংস্থা গড়েছিলেন। তাঁর অধীনে শহরের নজরগঞ্জে রয়েছে বৃদ্ধাশ্রম থেকে পুনর্বাসন কেন্দ্র। সকলেই একবাক্যে মেনেছেন, রজনীদা অন্য ধাতের মানুষ ছিলেন। তাই জীবনের শেষ বেলায় সেভাবে তাঁর গায়ে কোনও দলের রঙ ছিল না। তিনি মানুষের নেতা হয়ে উঠেছিলেন। সেই রজনীকান্ত দোলই এর মৃত্যুর পর তাঁর নামেই তৈরি হয় এই স্মৃতি রক্ষা কমিটি।

 

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।