এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

পাঁচবেড়িয়ায় বসতবাড়িতে আগুন, আগুন নেভাতে ঘটনাস্থলে দমকল বাহিনী

Published on: March 23, 2023 । 12:38 PM

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর থানার পাঁচবেড়িয়ায় বসত বাড়িতে অগ্নিকাণ্ড। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] সারা বাড়িতে কালো ধোঁয়ার কুণ্ডলী। আগুন নেভাতে ডাক পড়ল দমকলের। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। জানা যাচ্ছে, আজ বৃহস্পতিবার সকালে দাসপুর থানার পাঁচবেড়িয়া গ্রামের নিরঞ্জন দোলইয়ের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা। বাড়িতে নেই নিরঞ্জনবাবুরা। বর্তমানে তাঁরা শান্তিনিকেতনে। বাড়িতে রয়েছেন একাধিক ভাড়াটিয়া। তাঁদের থেকে জানা যাচ্ছে আজ সকাল ১০টা নাগাদ হঠাৎই ওই বাড়ির এক বন্ধ ঘর থেকে ধোঁয়া বেরোতে থাকে এবং  কিছুক্ষণের মধ্যেই সারা বাড়ি কালো ধোঁয়ায় ঢেকে যায়। দরজা ভেঙে জল দিলেও আগুন না নেভায়, খবর দেওয়া হয় দমকলে। পরে ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছে আগুন আয়ত্বে আনে। ফায়ার ব্রিগেডের কর্তব্যরত অফিসার রাজু দাস জানান, মূলত বাড়িতে শর্ট সার্কিট থেকেই এই অগ্নি কাণ্ড। জল তোলার পাম্প, ইনভারটার এবং বাড়ির কিছু আসবাব পুড়েছে।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/