এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে ক্ষীরপাইতে গ্রেপ্তার সেনা জওয়ান

Published on: July 25, 2022 । 5:07 PM

তনুপ ঘোষ: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধারাবাহিক ভাবে এক মহিলাক সহবাস করে আসার অভিযোগ উঠেছে ক্ষীরপাই শহরের কাশীগঞ্জের বাসিন্দা মুজিবর চৌধুরী ওরফে আতাউল চৌধুরী নামে সেনাবাহিনীর এক কর্মীর বিরুদ্ধে। সেই অভিযোগেই তাকে রবিবার গ্রেপ্তার করা হয়েছে। ঘাটাল মহকুমা পুলিস আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী বলেন, অভিযুক্ত প্রেমিককে রবিবার গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক মহিলাকে সহবাসের অভিযোগ রয়েছে। আজ সোমবার তাকে ঘাটাল আদালতে তোলা হয়ে দুদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ঘাটাল আদালতের আইনজীবী সমীরকুমার ঘোষ বলেন, শুধু বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস নয়। সেনা বাহিনীর ওই কর্মীর বিরুদ্ধে মহিলার টাকা ও সোনা হাতিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে।
সালমা খাতুন নামে ওই মহিলার বাড়ি চন্দ্রকোণা থানার হাটপুকুরে। বেশ কয়েক বছর আগে তাঁর সঙ্গে মুজিবরের আলাপ এবং পরে প্রেম হয়। বেশ কিছু দিন প্রেম চলার পর মুজিবর হঠাৎই সম্পর্ক ভেঙে দিলে সালমার বাড়ির লোকেরা তাঁর অন্য জায়গায় বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। বিয়ের পর সালমার একটি সন্তানও হয়। তারপরই মুজিবর সালমার সঙ্গে ফের যোগাযোগ করে বিয়ে করার প্রতিশ্রুতি দেয়। ফলে আবার প্রেম শুরু হয়। চুটিয়ে প্রেমও চলে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মুজিবর বহুবার সহবাসও করে বলে সালমার অভিযোগ। সালমা বলেন, ওর প্রয়োজনে আমার কাছে যে নগদ আড়াই লক্ষ টাকা এবং তিন লক্ষ টাকার গয়না ছিল তাও দিয়ে দিই। আবার বেশ কয়েক মাস হল মুজিবর সালমাকে কোনও রকম পাত্তা দিচ্ছে না। মুজিবরকে ফিরে পেতে ১৭ জুলাই সালমা মুজিবরের বাড়িতে ধরনায় বসে। তাতেও কোনও কাজ না হতে শেষ পর্যন্ত সালমা মুজিবরের বিরুদ্ধে অভিযোগ করে। পুলিস জানিয়েছে সেই অভিযোগের ভিত্তিতেই রবিবার মুজিবরকে গ্রেপ্তার করা হয়।

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ