এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বন্ধুর বাড়ি গিয়ে রহস্যজনক মৃত্যু,তদন্তে দাসপুর পুলিশ

Published on: June 12, 2021 । 10:35 AM

বন্ধুর বাড়ি গিয়ে গভীর রাতে রহস্যজনক ভাবে মৃত্যু হল দাসপুর থানার ঝুমঝুমি গ্রামের বছর ১৮ এর শম্ভু সিং নামে এক যুবকের। আজ ১২ই জুন শনিবারের সকালে দাসপুর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠালো।

মৃতের বাবা শুক্রা সিং জানান,কালি পুজো উপলক্ষে শুক্রবার বিকেলে দাসপুর থানার রাজনগর পশ্চিমে বন্ধু দেবব্রত বড়দোলইয়ের বাড়ি আসে মেজ ছেলে শম্ভু। শুক্রবার গভীর রাতে ছেলের অসুস্থতার খবর পেয়ে রাত প্রায় ২টা নাগাদ তিনি রাজনগরর পৌঁছে দেখেন ছেলে মৃত। অন্যদিকে বড়দোলই পরিবারের পক্ষে জানানো হচ্ছে,রাত প্রায় ১২টা নাগাদ শম্ভুর কষ্ট শুরু হলে বমি করে। স্থানীয় চিকিৎসককে ডাকলে তিনি জানান শম্ভু মৃত।

তবে শম্ভু ওই রাতে যথেষ্ট মদ্যপান করেছিল বলে জানাগেছে। শম্ভুর বাবা জানান,ছেলে মাঝে মধ্যে মদ্যপান করত তবে তার পর বমিও করত। তবে মাত্র ১৮ বছরের তরতাজা যুবকের এভাবে মৃত্যু উভয় পরিবারই মেনে নিতে পারছে না। অন্যদিকে দাসপুর পুলিশের কর্তব্যরত অফিসার মৃতদেহের প্রাথমিক নিরীক্ষণ করে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছেন। সব মিলিয়ে উৎসবের মাঝে দাসপুরের রাজনগরে এখন শোকের ছায়া।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে