এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

আবারও তিন চোরকে গ্রেপ্তার করল দাসপুর থানার পুলিশ

Published on: October 19, 2020 । 10:19 AM

তৃপ্তি পাল কর্মকার: ১৭ অক্টোবর  মাঝ রাতে দাসপুর থানার পাঁচবেড়িয়ার এক ইলেকট্রিকের ঠিকাদারের মালপত্র চুরি গিয়েছিল। সেই ঘটনার তদন্তে নেমে দাসপুর থানার ওসি সুদীপ ঘোষাল কয়েক ঘণ্টার মধ্যেই ওই ঘটনার সঙ্গে যুক্ত তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করলেন। সেই সঙ্গে চুরি যাওয়া মালপত্র এবং এই মারুতিটিও পুলিশ আটক করেছে দাসপুর থানার পুলিশ। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা হল সফিক আলি, তাপস মণ্ডল এবং মারুতি চালক শেখ নাদির। তাদের তিন জনের বাড়ি কোলাঘাট থানার যথাক্রমে খনাডি, কাজিচক এবং যদুপুরে। পুলিশ জানিয়েছে, ধৃতরা জেরার মুখে ওই চুরির ঘটনা স্বীকারের পাশাপাশি অন্যান্য জায়গায় কোথায় চুরি করেছিল সেগুলিও জানিয়েছে। ওসি সুদীপ ঘোষালের নেতৃত্বে দাসপুর থানার পুলিশ সাম্প্রতিক যে ভাবে বিভিন্ন অপরাধ মূলক কাজের তদন্ত করে দোষীদের নিমেষের মধ্যে গ্রেপ্তার করছে তাতে অভিভূত দাসপুর থানা তথা ঘাটাল মহকুমার মানুষ। দাসপুর পুলিশের বড়সড় সাফল্য ▶ভিডিও।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক