এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই রান্নাঘর ও খামারবাড়ি

Published on: October 13, 2020 । 2:49 PM

অরুণাভ বেরা:বিধ্বংসী অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেল খামারবাড়ি এবং রান্নাঘর। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার ঘাটালের ১নম্বর ওয়ার্ডের শুক চন্দ্রপুরের শাসমল পাড়ায় কৃষ্ণেন্দু বেরা র বাড়িতে। জানা গিয়েছে দুপুরে ওই পরিবারের রান্নাঘরে বাড়ির মেয়েরা রান্নাবান্না করছিলেন। হঠাৎ রান্নাঘরে আগুন লেগে যায়। এরপরেই আগুন ছড়িয়ে পড়ে পাশের খামারবাড়িতে। ওই পরিবারের চেঁচামেচি তে পাড়ার লোকজন ছুটে যায়। ওই ওয়ার্ডের কো-অর্ডিনেটর এবং তৃণমূল ব্লক নেতৃত্ব উদয়শংকর সিংহ রায় ছুটে আসেন। তিনি দমকলে ফোন করেন। দমকল আসার আগেই পাড়ার লোকজন আগুন অনেকটা আয়ত্তে আনে ।ওই এলাকার বাসিন্দা শিক্ষক জগদীশ শাসমল জানান, আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ওই পরিবারের পাশে দাঁড়িয়েছে এবং পাড়ার সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করেছি। আগুনে রান্নাঘরটি যেমন ক্ষতি হয়েছে তেমনি খামারবাড়ির সমস্ত ফসল পুড়ে ছাই হয়েগিয়েছে। কিভাবে আগুন লাগলো তা নির্দিষ্ট ভাবে জানা না গেলেও, সম্ভবত রান্নাঘরে উনুন থেকেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে।
•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

বাবলু মান্না

'স্থানীয় সংবাদ'-এর Senior Reporter. ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9933998177/ 9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক