এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দেবের উদ্যোগে ঘাটাল বিদ্যাসাগর স্কুলের আসন বাড়ল

Published on: September 2, 2020 । 8:47 PM

তৃপ্তি পাল কর্মকার: এলাকার নামী স্কুল হিসেবে পরিচিত ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুল। তাই ঘাটাল  শহরের অভিভাবকরা তাঁদের সন্তানদের  ওই স্কুলে ভর্তি করার জন্য স্বাভাবিক ভাবেই প্রচেষ্টা চালিয়ে যান।[•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।] বিগত কয়েক বছর ধরে অভিভাবকরা অভিযোগ করে আসছেন, উচ্চমাধ্যমিকে আসন সংখ্যা কম থাকায় মাধ্যমিক পাশ অনেক ছাত্রছাত্রীই ওই স্কুলে ভর্তি হতে পারত না। ফলে তাদের অন্য স্কুলে ভর্তি হতে হ’ত। বিদ্যাসাগর স্কুলেই যাতে একাদশ শ্রেণীতে পড়া যায় সেজন্য উচ্চ মাধ্যমিক স্তরে অন্তত ৫০টি আসন বাড়ানোর দাবি ছিল অনেকদিন থেকেই। ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ দীপক অধিকারীর (দেব) উদ্যোগেই  সেই দাবিই বাস্তবায়িত হল। ওই স্কুলের পরিচালন কমিটির সভাপতি অজিতরঞ্জন দে বলেন, আমাদের স্কুলে উচ্চ মাধ্যমিক স্তরে ২৭৫ জন করে ভর্তি নেওয়া হত। আমরা এত দিন বহু চেষ্টা করেও ওই সংখ্যা আরও ৫০টি বাড়িয়ে ৩২৫টি করার জন্য চেষ্টা চালিয়ে আসছিলাম। কিন্তু করতে পারিনি। অবশেষে দেবকে বিষয়টি জানাই। তিনি আমাদের অনুরোধ শোনা মাত্র ২৯ আগস্ট উচ্চমাধ্যমিক কাউন্সিলের আকাদেমিক বিভাগের ওএসডি(অফিসার অন স্পেশাল ডিউটি) তাপসকুমার মুখোপাধ্যায়কে আসন সংখ্যা বাড়ানোর জন্য চিঠি লিখেন।  ওই চিঠির প্রেক্ষিতেই কাউন্সিল ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলের উচ্চ মাধ্যমিক স্তরে ৫০টি আসন বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। ফলে এবছর  আমরা একাদশ শ্রেণীতে ৩২৫ জন করে ভর্তি নিয়েছি। আগামী বছর থেকেও ৩২৫জন করেই ভর্তি নেওয়া হবে। দেবের ওই উদ্যোগকে অভিনন্দন জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক