এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

মৃত্যুর পরেও দেহ নিয়ে দুর্ভোগ:ঘাটাল শহর জলমগ্ন,গলা সমান জল পেরিয়ে মৃতদেহ সৎকার

Published on: August 28, 2020 । 10:24 PM

তৃপ্তি পাল কর্মকার: ঘাটালের নম্বর ওয়ার্ডের দুধের বাঁধে  মানিক কাঁড়ি নামে বছর পঞ্চাশের ব্যক্তি। দীর্ঘদিন পেটের অসুখে ভুগছিলেন। আজ দুপুরে মারা যাওয়ার পর বাড়ি থেকে ডিগ্রিতে করে নিয়ে আসা হয় তার মৃতদেহ নদীবাঁধে। তারপর সেখান থেকে কাঁধে করে ছাতি জল পেরিয়ে শিলাবতী নদীর পাড়ে শ্মশান   চুল্লি তে নিয়ে যাওয়া হয়। [•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।]
মরেও দুর্ভোগের শেষ নেই। দীর্ঘ রোগ ভোগের পর আজ ২৮ আগস্ট মৃত্যুতে মুক্তি পেলেন ঘাটাল ৯ নম্বর ওয়ার্ডের মাণিক কাঁড়ি। কিন্তু তার নশ্বর দেহের জন্য যে এতো দুর্ভোগ ছিল সেটা তার পরিবারের সদস্যরা ভাবতেও পারেননি। শিলাবতির জলে জলমগ্ন ঘাটালের একাংশ। নয় নম্বর ওয়ার্ডে মাণিকবাবুর বাড়িটুকু কোনওমতে জেগে আছে। চারিদিকে জল থই থই। এই অবস্থায় মৃতের সৎকার হবে কিভাবে? যেহেতু মৃত তাই কোনও নৌকা রাজি হয়নি মৃতদেহ বহন করতে। অগত্যা একটা ডিঙিতে করে স্রোতের ঘূর্ণী পেরিয়ে মৃতদেহ নদী পাড়ে আনেন বাড়ির পরিজনেরা। তারপর আবার মৃতদেহ কাঁধে নিয়ে ছাতি সমান জল পেরিয়ে তবে শ্মশান চুল্লি। তারপর  মানিকবাবুর দেহ দাহ করা হয়।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক