এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

লকডাউনে শারদোৎসবের মতো জনজোয়ার ছত্রখান করল দাসপুর থানার পুলিশ

Published on: August 22, 2020 । 9:58 PM

ইন্দ্রজিৎ মিশ্র: মানুষের জনজোয়ার দেখলে কে বলবে করোনার প্রকোপে কাঁপছে ঘাটাল মহকুমা!  ভিড় দেখে তো মনে হচ্ছে করোনার আতঙ্ক একদমই নেই। যেন আগের সেই দিনগুলো আবার ফিরে এসেছে।[•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।] দাসপুর-১   ব্লকের  তেমোহানি ঘাটে  ষ্টীল ব্রীজের নীচে সকাল থেকেই নদীতে ভেসে আসা পানার স্তর ভয়ঙ্কর ভাবে জমা হচ্ছিল। সে কথা মানুষের মুখে মুখে চাউর হতেই বিকেল থেকে সেই  পানাস্তর দেখতে হাজার হাজার মানুষের ঢল নামে।  মানুষের জনজোয়ার দেখলে মনে হবে যেন কাছেপিঠে কোথাও মেলা বসেছে। দুদিন পর পর লকডাউনের পর কচুরিপানার স্তুপ দেখতে আত্মহারা জনতার দাবি তারা ঘরে বসে বসে বোর হচ্ছিল, তাই বেরিয়ে পড়েছে নদীর হাওয়া খেতে। এদিকে মানুষের ঢল আটকাতে দাসপুর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়   দাসপুর থানার পুলিশ। পুলিশ প্রশাসনের  হস্তক্ষেপেই  ব্রিজের যানজট ছত্রভঙ্গ হয়ে স্বাভাবিক হয়েছে। এদিকে প্রশাসন সূত্রে জানা গিয়েছে রাত্রিভর চলবে  পানা সরানোর কাজ।
•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

ইন্দ্রজিৎ মিশ্র

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। দাসপুর থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 8641911627/8537002125/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক