এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper
Published on: December 3, 2023 । 11:37 PM

সৌমেন মিশ্র, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: না ফেরার দেশে দাসপুর ১ ব্লকের রামগড় প্রাথমিক বিদ্যালয়ের(Ramgarh Primary School) প্রাক্তন শিক্ষিকা এবং বর্তমানে [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] দাসপুরেরই বেলিয়াঘাটা(Beliyaghata) প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা(Assistant Teacher) রীণা দিয়ান। জানা গেছে ৩ ডিসেম্বর রবিবারের ভোর প্রায় সাড়ে ৩টা নাগাদ ঘাটালের একটি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে তাঁর মৃত্যু হয়। দীর্ঘদিন ধরেই এই শিক্ষিকা কিডনির(Kidney) সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি রামগড় প্রাথমিক বিদ্যালয় থেকে বদলি(Transfer) হয়ে তিনি বেলিয়াঘাটা প্রাথমিক বিদ্যালয়ে যোগ দান করেছিলেন। তাঁর বাড়ি দাসপুরেরই(Daspur) বলিহারপুর গ্রামে। বাড়িতে দুই মেয়ে ও স্বামী। বড় মেয়ে সদ্য উচ্চ মাধ্যমিক(Higher Secondary) পাশ করে কলেজের প্রথম বর্ষে এবং ছোটো মেয়ে নবম শ্রেণির ছাত্রী। স্বাভাবিকভাবেই মায়ের এই অকাল প্রয়াণে ভেঙে পড়েছে মেয়েরা। অন্যদিকে দাসপুর ১ ব্লক জুড়ে শিক্ষক মহলে শোকের ছায়া। বর্তমানে সত্যিই এই কিডনির সমস্যা যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। জানা গেছে, বর্তমানে অত্যধিক জ্বর নিয়ে ঘাটালের এক নার্সিং হোমে ভর্তি হয়েছিলেন। চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন। হঠাৎই রবিবারের ভোরে সব লড়াই শেষ করে দাসপুরের এই শিক্ষিকা(Teacher) না ফেরার দেশে চলে গেলেন।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে