এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

রাজনগর থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে দাসপুর পুলিসের হাতে তুলে দেওয়া হল

Published on: February 3, 2019 । 11:19 PM

আজ রাত ১১টা নাগাদ সন্দেহ জনকভাবে এক ব্যক্তিকে রাজনগর রাজারপুকুর মোড় সংলগ্ন এলাকাথেকে আটক করল দাসপুর থানার রাজনগর এলাকার সিভিক ভলেন্টিয়াররা। জানা গেছে রাজনগর রাজারপুকুর মোড় থেকে ঝাগড়েশ্বর যাবার রাস্তার মোড়ে এই রাতে গা ঢাকা দিয়ে বসে ছিল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। বিষয়টি কয়েকজন পথচারীর নজরে এলে স্থানীয়রা তাকে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করে। ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তিটি জানায় সে বিহার থেকে এসেছে। সন্দেহভাজন ওই ব্যক্তির কথায় নানা অসংগতি দেখা যায়।

রাজনগর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে দাসপুর থানায় খবর দেওয়া হলে স্থানীয় সিভিক ভলেন্টিয়াররা ওই অজ্ঞাত পরিচয় সন্দেহভাজন ব্যক্তিকে এই রাতেই দাসপুর থানায় নিয়ে যায়। রাজনগর বাজার ব্যবসায়ী সমিতির পক্ষে তারকনাথ অধিকারী জানান,আজ রাত ১১টা নাগাদ ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে ঝাগড়েশ্বর যাওয়ার পথে শিশির পাইনের বাড়ির সামনের ঝোপে রাতের অন্ধকারে গা ঢাকাদিয়ে সবার নজর এড়িয়ে বসে থাকতে দেখে পথ চলতি মানুষের সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে সঠিক পরিচয় না মেলায় তাঁরা দাসপুর থানায় বিষয়টি জানালে দাসপুর পুলিসের পক্ষে সেভিক ভলেন্টিয়াররা ওই ব্যক্তিকে নিয়ে যায়।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে