এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণার ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারের হাতে তুলে দেওয়া হল সরকারি সাহায্য

Published on: January 1, 2019 । 1:40 AM

কথা রাখলেন পরিবহন মন্ত্রী দুর্ঘটনার ৬ দিনের মধ্যেই মিলল সরকারি সাহায্য। বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে চন্দ্রকোণা টাউনের জয়ন্তীপুর(খেজুরডাঙ্গা) এলাকায় ঘটে যায় ভয়াবহ পথদুর্ঘটনা। সরকারী ভাবে এই দুর্ঘটনায় মৃত ৫ এবং আহত ১৪।

চন্দ্রকোণার জয়ন্তীপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা! প্রাণ হারালেন বহু যাত্রী

এই ঘটনা ঘটার পরেই রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন মৃত ও আহতদের পরিবারকে আর্থিক সাহায্য দেবে পরিবহন দপ্তর। সেই কথা মতোই সোমবার বছরের শেষদিনে চন্দ্রকোনা পৌরসভার সভাকক্ষে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হল মৃত ও আহতদের পরিবারের হাতে। পরিবহন দপ্তর সূত্রে জানা গেছে মৃত ব্যক্তিদের পরিবারের পিছু দুই লক্ষ এবং আহত ব্যক্তিদের পরিবার পিছু ২৫ হাজার টাকার চেক তুলে দেয়া হয়। এদিন এই সভাকক্ষে উপস্থিত ছিলেন চন্দ্রকোণার বিধায়ক ছায়া দোলই,জেলা পরিবহন দপ্তরের আধিকারিক বিশ্বজিৎ মজুমদার,জেলার সভাধিপতি উত্তরা সিংহ(হাজরা) প্রমুখ।

মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsapp

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

দেড় মাসের বিবাহিত জীবন,স্বামীর সাথে মা আরও ৪ টি প্রাণ শেষ!

বিশ্ব পরিবেশ দিবসে ঘাটাল বি.এড.কলেজ ক্যাম্পাসে ভেষজ উদ্যানের সূচনা

ঘাটালের এই বৃদ্ধের দিনকাটে কলকাতার কালীঘাটে ভিক্ষা করে, ফিরতে চান ছেলেদের কাছে নিজের বাড়িতে!

দাসপুরে পুলক মাস্টারের হাত ধরে নাট্য বিপ্লব,সময়ের বাইরে গিয়ে শিক্ষকের নাট্য চর্চা

ঘাটাল জুড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা! মর্মান্তিক মৃত্যু! প্রাণ বাঁচাতে যা করবেন। দেখে রাখুন দুর্ঘটনার কবলে পড়ে চেনা অচেনা মানুষগুলো প্রাণে বেঁচে যেতে পারেন

উচ্চ বেতনের চাকরি ছেড়ে জনসেবার উদ্দেশ্যে IAS পরীক্ষার প্রস্তুতি! ঘাটালে কর্মশালায় জেলাশাসকের বক্তব্যে আপ্লুত ছাত্রছাত্রীরা