এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল লোকসভার প্রার্থী ভারতী ঘোষের বিরুদ্ধে দলের প্রতীকেই পোষ্টার, অস্বীকার দলের

Published on: March 28, 2019 । 5:35 PM

ঘাটাল লোকসভা কেন্দ্রে তবে কি বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে নিয়ে গোষ্ঠী কোন্দল? এমনই ভাবনা উস্কে দিল ঘাটাল লোকসভা কেন্দ্রের ঘাটাল থানার জলসরা,সিংডাঙা এলাকার কিছু পোষ্টার। পোস্টারের তলায় বিজেপির প্রতীক। তাতে লেখা,”ঘাটালের বিজেপি প্রার্থী গরুচুরি,সোনা চুরি এবং বালি পাচারে অভিযুক্ত ও তৃণমূলের দালাল ভারতী ঘোষকে আমরা মানছি না মানবো না।” এই অভিযোগ তুলে তাতে আরও লেখা,প্রার্থী বদল না করলে নোটাতে ভোট দেবেন তাঁরা।

তবে বিজেপির পক্ষ থেকে এই পোস্টার লাগানোর কথা অস্বীকার করা হয়েছে। বিজেপির তরফে জানানো হয়েছে,দলীয় কোন্দল তৈরি করতে শাসক তৃণমূলই বিজেপির প্রতীক ব্যবহার করে রাতের অন্ধকারে এসব পোস্টার লাগাচ্ছে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭