এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে শরৎচন্দ্রের জন্ম দিবস পালিত হল

Published on: September 17, 2021 । 7:54 PM

জগদীশ মণ্ডল অধিকারী:  আজ ১৭ সেপ্টেম্বর (৩১ ভাদ্র) শুক্রবার, মহান কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৪৬ তম জন্মদিবস উপলক্ষ্যে সারা বাংলা ১২৫ তম শরৎচন্দ্র জন্মবার্ষিকী কমিটি, ঘাটাল শাখার উদ্যোগে ঘাটাল-রানিচক রাস্তার সন্নিকটে  রানিচক দেশপ্রাণ হাইস্কুলের প্রধান শিক্ষিকা বিদূষী মান্নার বাড়িতে প্রায় ৫০ জন শরৎ অনুরাগী মানুষজনের উপস্থিতিতে ছোট্ট আলোচনা সভার আয়োজন করা হয়। ঘাটাল আদালতের আইনজীবীন দেবপ্রসাদ পাঠক বন্দ্যোপাধ্যায়, রজত কুমার পাঁজা, প্রাক্তন শিক্ষক সুবলচন্দ্র ঘোড়ই, দেবাশিস মাইতি, প্রধান শিক্ষিকা বিদূষী মান্না, শিক্ষক প্রদ্যুৎ চৌধুরী প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই আলোচনা সভা সংগঠিত হয়। উক্ত আলোচনা সভায় “প্রতিবাদী শরৎচন্দ্র” বিষয়ে অনেকেই আলোচনা করেন এবং গান-আবৃত্তি সহযোগে এক মনোজ্ঞ অনুষ্ঠান সম্পাদিত হয়।

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে