এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে চাঁইপাটে চুরি! পাকড়াও চোর

Published on: July 29, 2019 । 9:28 PM

ভর দুপুরে চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়লো চোর! দাসপুর-২ ব্লকের বেলডাঙা গ্রামে পেশায় ব্যবসায়ী জগন্নাথ ধাড়ার বাড়িতে চোর নিয়ে হলুস্থুল! অভিযোগ আজ বেলা ১২ নাগাদ চুরির উদ্দেশ্যে বাড়ির অন্দরে প্রবেশ করেছিল বছর ২৮ এক অপরিচিত যুবক! আলমারী খুলে নগদ কয়েক হাজার টাকা হাতিয়ে পালানোর সময় গৃহকর্তার চিৎকারে প্রতিবেশীরা ধাওয়া করে ধরে ফেলে অভিযুক্ত যুবককে৷ স্থানীয় বাসীন্দারা ধমক দিতেই চুরির কথা স্বীকার করে ওই যুবক! পরে স্থানীয়রাই উদ্যোগী হয়ে ভিলেজ পুলিশ সেখ নাসীম আলির মাধ্যমে তাকে দাসপুর থানার পুলিশের হাতে তুলে দেয়৷ দাসপুর পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই যুবক এর আগেও চুরির ঘটনায় অভিযুক্ত, তাকে জেরা করে তার সাথে অপর কেউ জড়িত রয়েছে কি না তা জানার চেষ্টা চলছে৷

বান্টি

▪️সাংবাদিক, ‘স্থানীয় সংবাদ’। মো: 97751 15364

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে