এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘুমের মধ্যেই ঘরে আগুন,নাতনিকে বাঁচাতে আগুনে ঠাকুমা

Published on: January 29, 2019 । 11:44 AM

গভীর রাতে আগুনে পুড়ে মারা গেলেন দাসপুর থানার নিজ নাড়াজোল গ্রাম পঞ্চায়েত এলাকার বালিপোতার লতিকা সিং(৪৪)। রাতের অন্ধকারে রাত ১২টা নাগাদ ঘরে আগুন! ঘুমিয়েই পোড়া গন্ধ পেয়ে উঠে পড়ে মা। অন্যদের জাগিয়ে তুলে একে একে সবাই বাইরে বেরিয়ে এলেও তখন ঘরে বন্দী বছর পাঁচেকের নাতনি ময়না। তখন গোটা ঘর দাউ দাউ করে জ্বলছে। রুদ্ধশ্বাসে দৌড়ে ভেতরে গিয়ে বুকে জড়িয়ে ঠাকুমা লতিকা সিং উদ্ধার করে নাতনিকে।

কিন্তু তখন লতিকা দেবি প্রায় অর্ধদগ্ধ! ছেলের গায়েও আগুন লেগেছে। আশঙ্কাজনক অবসস্থায় মাকে নিয়ে যাওয়া হয় ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে।

না,বাঁচানো সম্ভব হয়নি লতিকা দেবী কে,মারা যান তিনি।
স্বামী লখা সিংয়ের সাথে দিন মজুরী করে দিন কাটত তাঁদের। ছেলে কার্তিক সিং জানান,গতকাল সন্ধ্যেবেলা কাজ থেকে ফিরে আসার সময় মাংস আনেন। মেয়ের আবদার ছিল সে মাংস ভাত খাবে। সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায়। ঘরের সব আলো নিভিয়েই ঘুমোতে গিয়েছিল তারা। তারই মাঝে কীভাবে ঘরে আগুন লাগল বুঝে উঠতে পারছে না পরিবারের সদস্যরা।

মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsap

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে