এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

নদীতে মাছ ধরতে গিয়ে তরতাজা যুবকের অকাল মৃত্যু

Published on: August 2, 2022 । 11:26 PM

শ্রীকান্ত ভুঁইঞা, স্থানীয় সংবাদ: নদীতে মাছ ধরতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হলো দাসপুরের যুবকের।ঘটনা দাসপুর থানার বিহারীচক গ্রামে।মৃত্ ওই যুবকের নাম রূপচাঁদ দোলই (৩৫)। পরিবারসূত্রে জানা যায়, গতকাল ১ আগস্ট সোমবার সন্ধ্যায় বাড়ির সামনের নদীতে মাছ ধরতে গিয়েছিল রূপচাঁদ। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় মা চম্পা দোলই খুঁজতে গিয়ে দেখে নদীর এক পাড়ে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন রূপচাঁদ। মাথায় আঘাতের চিহ্ন নিয়ে। সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের সাহায্য নিয়ে নদী থেকে বাড়িতে এনে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। দাসপুর থানায় খবর দিলে পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।ময়নাতদন্তের পর আজ ২ আগস্ট দুপুরে  দেহ গ্রামে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে এলাকায়।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177