এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে বিনা খরচে বিসিএস পরীক্ষার কোচিং দেবে মহকুমা প্রশাসন

Published on: October 16, 2019 । 11:52 PM

সুদীপ্ত শেঠ:  নভেম্বর মাস থেকে ঘাটালে বিনা মূল্যে ডব্ল্যুবিসিএস(WBCS) প্রবেশিকা পরীক্ষার কোচিং

দেওয়া হবে। আর  বিনা খরচে পরীক্ষার কোচিং দেওয়ার ব্যবস্থা করেছে খোদ ঘাটাল মহকুমা প্রশাসন।  ঘাটাল মহকুমার বাসিন্দা স্নাতক ও স্নাতকোত্তর যুবক-যুবতী ওই কোচিং নিতে পারবেন।  ওই কোচিং নিতে হলে আপনাকে   www.ghatal.net/wbcs/  লিঙ্কে গিয়ে একটি ফরম ডাউনলোড করতে হবে। ওই ফরমটি পূরণ করে এসডিও অফিসের ডেভেলপমেন্ট সেকশনে গিয়ে জমা দিতে হবে। সপ্তাহে তিন দিন করে এই কোচিং দেওয়া হবে। মহকুমা শাসক, মহকুমা শাসকের অফিসের সমস্ত ডিএমডিসি, ঘাটাল মহকুমা পাঁচটি ব্লকের বিডিওরা ওই কোচিং দেবেন। প্রশাসনের ওই উদ্যোগে খুশি ঘাটাল মহকুমার চাকরিপ্রার্থী যুবক-যুবতীরা। এবিষয়ে আরও বিস্তারিত জানতে হলে 83486 91732 নম্বরে ফোন করতে পারেন বা এসডিও অফিসের ডেভেলপমেন্ট সেকশনে যোগাযোগ করতে পারেন।

বান্টি

▪️সাংবাদিক, ‘স্থানীয় সংবাদ’। মো: 97751 15364

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে