এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ভোটারদের তথ্য: অ্যাপের পরিবর্তে পোর্টালের ফল ভালো পাওয়া গিয়েছে

Published on: November 2, 2019 । 7:57 AM

স্থানীয় সংবাদ নিউজ পোর্টাল: সরকারি অ্যাপের মাধ্যমে ভোটার তথ্য ভেরিফিকেশন করিয়ে সমস্যায় পড়েছেন অনেকে। অধিকাংশ পরিবার সদস্যদের তথ্যের সত্যতা যাচাই হয়নি। ঘাটাল মহকুমার বিভিন্ন ভোটকর্মীদের কাছ থেকে অভিযোগ এসেছে, যাঁরা অ্যাপের মাধ্যমে তাঁর এবং তাঁর পরিবারের সদস্যদের তথ্য আপলোড করিয়েছিলেন তাঁদের ক্ষেত্রে শুধুমাত্র পরিবার প্রধানের নামটি যাচাই হয়েছে। বাকীদের হয়নি। বিষয়টি স্বীকার করেছেন ঘাটাল মহকুমা নির্বাচন দপ্তরের ওসি তথা ডেপুট ম্যাজিস্ট্রেট সুলোককুমার প্রামাণিক। তিনি বলেন, যাঁরা অ্যাপের মাধ্যমে করেছিলেন তাঁদের ক্ষেত্রেই কিছু সমস্যা হয়েছে। তবে যাঁরা নির্বাচন দপ্তরের পোর্টালের মাধ্যমে পরিবারের সকলের তথ্য আপলোড করেছিলেন তাঁদের কোনও সমস্যা হয়নি। সুলোকবাবু বলেন, তবে তাঁর জন্য চিন্তার কোনও কারণ নেই। যাঁদের ভেরিফিকেশন হয়নি তাঁদের সম্বন্ধে ভোটকর্মীদের মাধ্যমে বিস্তারিত খোঁজ নিয়ে নির্বাচন সেলের মাধ্যমে তথ্য আপলোড করে দেওয়া হবে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক