এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণার পর এবার দাসপুরে আকাশ থেকে অজানা বস্তুর যন্ত্রাংশ ঘিরে চাঞ্চল্য

Published on: September 8, 2020 । 1:52 PM

রাজদীপ রায় ও শুভদীপ জানা:চন্দ্রকোণার পর এবার দাসপুর,চাষের জমিতে অজানা যন্ত্রাংশ ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার সকালে নিজের চাষের জমিতে গিয়ে সাদা রঙের কিছু যন্ত্রাংশ কুড়িয়ে পান দাসপুর থানার যদুপুরের সমর হাইত। আর সেই যন্ত্রাংশ দেখতেই এদিন সকালে হাইত পাড়ায় ভিড় জমে। খবর দেওয়া হয় স্থানীয় সিভিকদের। দাসপুরের হাট সড়বেড়িয়া বিসি রায় হাইস্কুলের ভূগোলের শিক্ষক জগন্নাথ মণ্ডল জানান,যন্ত্রাংশের ছবি দেখে প্রাথমিক ভাবে তাঁর মনে হয়েছে যন্ত্রাংশটি আকাশ থেকে পড়েছে। আতঙ্কের কিছু কারণ নাই। কলকাতা থেকে আবহাওয়া বিষয়ে গবেষণা বা আবহাওয়ার পরিস্থিতির উপর নজর রাখতে এ ধরনের বেলুন পাঠানো হয়। এটি তারই অংশ হতে পারে। এতে কোন তারিখে কোথা থেকে পাঠানো হল সে বিষয়ে লেখা থাকে। পাশাপাশি ওই দপ্তরের একটি যোগাযোগের নাম্বারও দেওয়া থাকে। অনেক সময় সিই যন্ত্রই বিকল হয়ে মাটিতে পড়ে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক