এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

তৃণমূল নেতাদের হুঁশিয়ারি দিলেন আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগাণা মহল।

Published on: September 9, 2020 । 6:28 PM

তনুপ ঘোষ: তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহের পথে আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগাণা মহল। আজ ৯ সেপ্টেম্বর চন্দ্রকোণার ক্ষীরপাই হালদারদিঘীতে প্রতিবাদ কর্মসূচী আয়োজন করে ভারত জাকাত মাঝি পারগাণা মহলের সদস্যরা। আদিবাসী সংগঠনের নেতা মনোরঞ্জন মুর্মুর দাবি, দিন কয়েক আগেই তৃণমূলের ছত্রছায়ায় আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষদের নিয়ে একটি রাজনৈতিক কর্মসূচির আয়োজন করে তৃণমূল শিবির।সেই কর্মসূচিতে অংশ নেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা। ওই কর্মসূচির মধ্যে দিয়ে আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন এই আদিবাসী নেতা। এরই প্রতিবাদে আজ বুধবার বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয় ভারত জাকাত মাঝি পারগাণার তরফে। কর্মসূচীর শেষে আদিবাসী নেতাদের হুমকি, ভবিষ্যতে যদি এভাবে বিভেদ ছড়ানোর চেষ্টা হয় তাহলে হুল (বিদ্রোহ) জারি করা হবে তৃণমূল নেতাদের বিরুদ্ধে।

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও