এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

একশো চারাগাছ লাগাল রেডক্রশ

Published on: July 24, 2022 । 8:02 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ: পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য প্রথম এবং প্রধান কাজ হল সর্বত্র বেশি বেশি করে গাছ লাগানো। সেই কাজে এগিয়ে এল ভারতীয় রেডক্রশ সোসাইটির ঘাটাল মহকুমা শাখা।(নীচে অনুষ্ঠানের ভিডিওটি দেখুন) আজ ২৪ জুলাই রেডক্রশের উদ্যোগে রাধানগরের চন্দননগর সেন্টার চত্বরে প্রায় একশোটি চারাগাছ রোপণ করা হয়।নিজ হাতে চারগাছ রোপণ করেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, সাংসদ প্রতিনিধি রামপদ মান্না,  ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপ মাজি, শিক্ষা কর্মাধ্যক্ষ বিকাশ কর, খাদ্য কর্মাধ্যক্ষ প্রশান্ত রায়, জেলা পরিষদের সদস্য জয়ন্তী বিশুই, বীরসিংহ গ্রাম পঞ্চায়েত প্রধান ঝুমা কারক খাঁ সহ অনেকেই। রেডক্রশের সম্পাদক নারায়ণ ভাই বলেন, রেডক্রশের রিলিফ ইন-চার্জ শুভদীপ সিংহরায়ের ব্যবস্থাপনায়   একই সঙ্গে আজ দুঃস্থদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ করেন ডাঃ উপেন্দ্র নাথ চৌধুরি।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব