এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

প্রাচীন ঐতিহ্যের ক্ষয়: প্রায় দেড়শ বছরের প্রাচীন বটগাছ কাটা হল হরিরাজপুরে

Published on: June 15, 2021 । 12:28 AM

কমল সামন্ত, স্থানীয় সংবাদ, ঘাটাল: ১৪ জুন দাসপুর থানার হরিরাজপুর ১নম্বর গ্রামপঞ্চায়েতের সিংগাঘাই গ্রামের প্রায় দেড়শ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী একটি বটগাছ কেটে ফেলা হল। এই গাছটি গ্রামের প্রাচীন বুড়োশিবের বটগাছ নামেই পরিচিত ছিল।গাছের তলায় গ্রামবাসীরা দেবী ষষ্ঠীর পুজোও করতেন। ২০০৭ সালের আয়লা ঝড়ে শিকড় আলগা হয়ে প্রায় উল্টে পড়ে প্রাচীন বটগাছটি। তারপর গতবছর অর্থাৎ ২০২০ সালের আমফানে আরও কিছুটা উল্টে বটগাছের ডালগুলি সংলগ্ন বুড়ো শিবের মন্দিরটিকে চেপে দেয়। এই বছরের ইয়াসের পর আর শেষরক্ষা হয়নি। বটগাছটির কিছু অংশ বুড়ো শিবের মন্দির সহ সামনের এক বাড়ির ওপর পড়ে। শিকড় আলগা অবস্থায় গাছটি নিকটস্থ অশ্বত্থ গাছের একটি ডাল আঁকড়ে বিপদজনকভাবে এতদিন হেলে ছিল। শতাব্দী প্রাচীন বুড়ো শিবের মন্দির সহ আশেপাশেরর বাড়িগুলিকে রক্ষা করার জন্য গাছটি কেটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও গাছটির ঠিক নীচ দিয়েই গ্রামের প্রধান রাস্তা থাকায় দুর্ঘটনা এড়াতে গ্রামবাসীদের এই সিদ্ধান্ত। গ্রামবাসীরা জানান , গাছ কাটার কাজ শেষ হলে ঠিক ওই স্থানেই আবার একটি বটগাছের চারা রোপন করা হবে এবং বেদী তৈরি করে গাছ প্রতিষ্ঠা সহ পুরোনো প্রথা অনুযায়ীই দেবী ষষ্ঠীর পুজোও করা হবে

সুইটি রায়

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। বাড়ি ঘাটাল শহরে(কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ড• পশ্চিম মেদিনীপুর)। আমার শহর ঘাটালের যে কোনও খবরই অবিকৃতভাবে সকলের সামনে তুলে ধরাতেই আমার আগ্রহ। •মো: 9732738015/9933998177 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে