এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

পায়ে হেঁটে বাড়ি ফিরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু দাসপুরের পরিযায়ী শ্রমিকের

Published on: May 25, 2020 । 12:39 PM

মর্মান্তিক!পায়ে হেঁটে বাড়ি ফিরতে চেয়ে খাদ্যাভাবে মৃত্যু দাসপুরের পরিযায়ী শ্রমিকের। লকডাউনে বাড়ি ফিরতে মরিয়া দাসপুর থানার সেকেন্দারি এলাকার চকপ্রসাদ গ্রামের সেখ রাজু আলি। মুম্বাইয়ের কর্মস্থল থেকে পায়ে হেঁটেই দাসপুরের উদ্দেশ্যে রওনা দেয় সে।

পরিবার সূত্রে জানা গেছে ধীরে ধীরে টাকাকড়ি যা ছিল সব শেষ হতে থাকলে খাদ্যাভাবে শরীর অবসন্ন হতে থাকে রাজুর। চলার ক্ষমতা হারায়। পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন বহুদিন। পরে ২০ শে মে পুলিশ সূত্রে খবর আসে ভূসাওল রেলওয়ে স্টেশনের কাছ থেকে মহারাষ্ট্র পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। আশার আলো দেখে পরিবার।

পরেরদিনই অন্ধকার ঘনিয়ে আসে চকপ্রসাদের নুরুল হকের পরিবারে। ২১ মে মৃত্যু হয় দাসপুরের বছর ৩০ এর এই পরিযায়ী শ্রমিকের। মর্মান্তিক এই খবরে মাথা হেঁট রাজ্য তথা দেশের। এমন মর্মান্তিক খবর পেয়েই দাসপুরের নন্দনপুর ১ গ্রাম পঞ্চায়েত এলাকার ওই পরিযায়ী শ্রমিকের বাড়ি পৌঁছে যান দাসপুরের প্রাক্তন বিধায়ক সিপিএম নেতা সুনীল অধিকারী।

শেষ ইচ্ছে ছিল রাজুর বাড়ি পৌঁছানোর,মা বাবা পরিবারের সাথে এই বিপদের দিন কাটানোর। ইচ্ছে পূরণ হলনা রাজুর। করোনা যাবে,লকডাউন উঠবে তবুই ছেলের ঘরের ফেরার আশায় পথ চেয়ে বসে থাকবে মৃত পরিযায়ীদের পরিবার।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

বইয়ের টানে স্কুলে স্কুলে লাইব্রেরি ও রিডিং কর্নার, পড়ুয়াদের জন্য স্কুলে স্কুলে নতুন নির্দেশিকা

নাবালকের হাতে স্টিয়ারিংয়ের পরিণতি, রাস্তা ছেড়ে পুকুরে নামল চারচাকা

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা