এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে ৬ জন যাত্রীর ঘাড়ে টোটো

Published on: August 27, 2020 । 2:29 PM

আক্রম আলি: টোটোতে ৬ জন যাত্রী নয়, ৬ জন মানুষের ঘাড়ের উপর চাপল টোটো। [•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।] শুনতে অবাক লাগলেও আজ ২৭ আগস্ট এরকমই দৃশ্য দেখা গেল ঘাটাল ব্লকের সুন্দরপুরে। প্রত্যেক দিন টোটো চালিয়ে বাড়িতে টোটো রাখতেন ওই গ্রামের এক টোটো চালক কাজি আমানুল্লাহ। দিন সাতেক আগে রাতে টোটো রাখার পর সকালে বেরিয়ে দেখেন এলাকা প্লাবিত। ফলে বাড়ি থেকে টোটো বার করতে পারেননি। তিনি কাজিরহাট-বরদা রুটের টোটো চালক। ওই রাস্তাটি এখনও জলে ডোবেনি। দীর্ঘ দিন টোটো না চালাতে পারার ফলে তাঁর রুজিতে টান পড়ে। তাই আজ পরিচিতকে নিয়ে বাড়ি থেকে এভাবেই টোটোকে রুটে বার করার ব্যবস্থা করলেন। মানে, যে যাত্রীরা মাঝে মধ্যেই টোটোটে চাপতেন তাঁদের ঘাড়েই আজ টোটো চেপে বসল।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক