এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের চাঁইপাটে শতাব্দী প্রাচীন মন্দিরে চুরি

Published on: August 11, 2019 । 9:35 AM

সুদীপ্ত শেঠ: দাসপুর-২ ব্লকের চাঁইপাটে একাধিক মন্দিরে চুরির ঘটনা ঘটলো৷ গতরাতে মন্দিরের তালা ভেঙে বেশ কয়েক হাজার টাকার সোনা ও রূপার গহনা লুট করে দুষ্কৃতীরা৷ স্থানীয় ব্যবসায়ী কানাই পন্ডিতের বাড়ির ধর্মরাজের মন্দিরে এবং চাঁইপাট হাটতলায় শতাব্দী প্রাচীন রাজ-রাজেশ্বর মন্দিরে আজ সকালে ওই চুরির বিষয়টি সাধারণ মানুষের নজরে আসে৷ কানাইবাবু বলেন, আমাদের মন্দিরে বিগ্রহের সোনার চোখ, রূপার মুকুট, পুজোর জন্য কাঁসা-পিতলের আসবা চোরেরা নিয়ে পালিয়েছে৷ ঘটনাটি লিখিত ভাবে পুলিশকে জানানোর পক্রিয়া চলছে৷ হাটতলার বাসিন্দা পুলক সামন্ত জানান, রাজ-রাজেশ্বর মন্দিরে চুরির মত ঘটনা আগেও ঘটেছে৷ চোরেরা গত রাতে তালা ভেঙে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেছিল৷ ঠিক কী কী চুরি গিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে৷
চলতি মাসে ঘাটাল মহকুমার একাধিক মন্দিরে চুরির ঘটনায় স্বাভাবিক ভাবেই চিন্তিত সাধারণ মানুষ৷

বান্টি

▪️সাংবাদিক, ‘স্থানীয় সংবাদ’। মো: 97751 15364

পড়তে ভুলবেন না

ভুল পরিচয়ে অপহরণের চেষ্টা নাকি রিহ্যাবের আড়ালে গুন্ডাগিরি! চন্দ্রকোণায় গণধোলাইয়ের শিকার চার যুবক

১৪ বছর পর ঘাটালে সার্কাস, মাঠ দখল ঘিরে ক্রীড়াপ্রেমীদের ক্ষোভ ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে অক্টোবর মাস থেকে শুরু হচ্ছে সার্কাস

চন্দ্রকোনা থানা এলাকা থেকে গ্রেফতার দাসপুর থানার হরিরামপুরে মনসা মন্দির চুরির মূল পান্ডা

পারিবারিক অশান্তির জেরে শাশুড়ির মাথা ফাটানোর অভিযোগ বৌমার বিরুদ্ধে, বৌমার খোঁজে পুলিশ

সাগরপুর প্রাথমিক স্কুলের মুকুটে নয়া পালক, ‘বিদ্যাসাগর শিক্ষা সম্মান’ পাচ্ছেন বিশ্বজিৎবাবু

ঘাটাল শহরে উচ্ছেদের নামে প্রশাসনের এই নাটক করার কি আদৌ প্রয়োজন ছিল বলে মনে হয়?