এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের সামাটে দোকানে চুরি, উধাও বহু টাকা সাথে মোবাইল

Published on: May 20, 2023 । 11:48 AM

সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুরে সার দোকানে চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] ঘটনা দাসপুর থানার সামাটে। ঘাটাল-মেদিনীপুর রাজ্য সড়কের ধারে সামাট বাসস্টপ সংলগ্ন এলাকায় একটি সারের দোকানে চুরির ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। দোকানের মালিক দিলীপ রায় বলেন, ১৯ মে শুক্রবার রাত প্রায় ৯ টা নাগাদ যখন তিনি অন্য কাজে ব্যস্ত ছিলেন সেই সময় কেউ বা করা তার দোকানে ঢুকে চুরি করে। নগদ প্রায় ৪০ হাজার টাকা এবং দিলীপবাবুর নিজের মোবাইলটিও চুরি গিয়েছে বলে জানান তিনি।

 

পুলিশ জানিয়েছে, এনিয়ে তাদের কাছে কোনও লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত শুরু করবে। অন্যদিকে দিন দিন মহকুমার পাশাপাশি দাসপুর এলাকায় চুরির ঘটনা বেড়ে চলায় উদ্বেগে রয়েছেন দাসপুরবাসী।

 

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।