এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

খড়ার শহরে দুটি মন্দিরে চুরি

Published on: September 26, 2019 । 9:31 AM

সাহেব পাঠক(খড়ার): বুধবার রাতে খড়ার শহরে পর পর দুটি মন্দিরে চুরি হল। ওই মন্দিরগুলিতে চুরি হওয়ায় শহরে চাঞ্চল্যের পাশাপাশি ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই রাতে খড়ার শহরের ৭ নম্বর ওয়ার্ডে শিরোমণিদের কালী মন্দিরের গেটের তালা ভেঙে দুষ্কৃতীরা লক্ষাধিক টাকার সোনার গয়না নিয়ে চলে যায়। অন্যদিকে পাশের ৮ নম্বর ওয়ার্ড দলপতিপুরে ধর্মরাজের মন্দিরের গেটের তালা ভেঙেও বেশ কিছু সম্পদ দুষ্কৃতীরা নিয়ে পালিয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার খবর পাওয়ার পরই আজ ২৬ সেপ্টেম্বর সকালে পুলিশ তদন্তে নামে।

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক