এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে রাতের অন্ধকারে দুটি গরু, চুরির চেষ্টা?

Published on: July 8, 2022 । 1:30 PM

সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর থানার ভুঁঞ্যাড়া এলাকায় দুটি গরু চুরিকে কেন্দ্র করে চাঞ্চল্য। গরু দুটিকে গ্রামবাসীরা বেঁধে [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] রেখেছেন। আশপাশের কেউই এই গরু দুটির দাবিদার নয়। গ্রামবাসীরা জানাচ্ছেন, বৃহস্পতিবার গভীর রাতে তাঁরা গরু দুটিকে বাঁধা অবস্থায় দেখেন। আশেপাশে কেউ না থাকায় গরু দুটিকে তাঁরা নিয়ে এসে স্থানীয় ক্লাবে রাখেন। মনে করেছিলেন সকালে গরু দুটির খোঁজ পড়লে মালিকের হাতে তুলে দেবেন। আজ শুক্রবারেও বেলা ১০ টা পর্যন্ত গরুর মালিকের খোঁজ মেলেনি। বিষয়টি তাঁরা ভিলেজ পুলিশ মারফৎ দাসপুর পুলিশেও জানান। গ্রামবাসীদের প্রাথমিক ধারণা রাতের অন্ধকারে গরু দুটিকে চুরি করে এনে রেখেছিল গাড়িতে তুলে পাচার করার জন্য। সব মিলিয়ে গরু দুটিকে নিয়ে ব্যাপক চাঞ্চল্য এখন দাসপুরের ভুঁঞ্যাড়া গ্রামে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ