এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল শহরে পাশাপাশি ৩টি মন্দিরের গেটের তালা ভেঙে চুরি

Published on: June 27, 2022 । 7:23 AM

সুকুমার ভুঁইয়া, অতিথি সাংবাদিক, স্থানীয় সংবাদ: ঘাটাল মহকুমায় মন্দির চুরি অব্যাহত। রবিবার রাতে ঘাটাল শহরের ১২ নম্বর [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] ওয়ার্ড নিশ্চিন্দীপুরে পাশাপাশি তিনটি মন্দিরের গেটের তালা ভেঙে তিন লক্ষাধিক টাকার গয়না চুরি হল। ওই চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই ওয়ার্ডের ভুঁইয়াদের লক্ষ্মী মন্দির, মালিক পাড়ার শীতলা মন্দির এবং গঙ্গা বাহিনী ক্লাবের নতুন প্রতিষ্ঠা করা ফলহারিনী কালী মন্দিরের গেটের তালা ভেঙে চুরি হয়েছে। স্থানীয়রা জানান, আজ ২৭ জুন সকালে মন্দির খুলতে গিয়ে চুরির ঘটনাটি জানা যায়। দেখা যায় মন্দিরগুলির গেটের তালা ভাঙা। তিনটি মন্দির থেকে সোনার ও রুপোর গয়না, ঠাকুরের বাসন চুরি গিয়েছে। মন্দির কৃর্তপক্ষ সকালেই পুলিশকে জানানোর প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গিয়েছে। ঘাটাল থানার পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে তারা তদন্ত শুরু করবে।

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক