এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল মেদিনীপুর সড়ক: রাতের অন্ধকারে একের পর এক গাড়িতে চুরি! চাঞ্চল্য দাসপুরে

Published on: June 23, 2022 । 8:50 PM

সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: আজ বৃহস্পতিবার সকাল থেকেই চাঞ্চল্য দাসপুর থানার মূলত রাজনগর গ্রাম পঞ্চায়েত জুড়ে। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]  কাঁথা আছে বাছা নেই, গাড়ির হাজার হাজার টাকা দামের ব্যাটারি অতিরিক্ত চাকা স্টেফনিতে দেওয়া চাবি আছে কিন্তু হাওয়া ব্যাটারি স্টেফনি। ডিহিপলসা গ্রামের কৃষ্ণ দাস জানাচ্ছেন, ভোরে ভাড়া ছিল। রাত প্রায় আড়াইটা নাগাদ তাঁর মালবাহী গাড়ি চালু করতে গিয়ে দেখেন গাড়ি চালু হচ্ছে না। গাড়ি থেকে নেমে দেখেন গাড়ির ব্যাটারি হাওয়া। ওই রাতেই ওই ডিহিপলসা গ্রামেরই তারকনাথ সেনাপতির গাড়িতেও চুরি। গাড়ির ব্যাটারিতে চাবি থাকলেও ব্যাটারি গায়েব। শুধু তাই নয়, এই রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকার হরিরামপুরের শুভাশিস ঘোষের মালবাহী গাড়ির ব্যাটারি শুধু নয় তাঁর গাড়ির অতিরিক্ত যে চাকা তাও রাতের অন্ধকারে চোরের দল খুলে নিয়ে গেছে। ডিহিপলসার কৃষ্ণ দাস জানাচ্ছেন,রাজনগর বাজার এবং রাজনগর পশ্চিম বাজার থেকেও ওই রাতেই একাধিক গাড়ির ব্যাটারি চুরি গেছে। রাতে দাসপুর পুলিশের লাগাতার টহল থাকে স্বীকার করেছেন গ্রামবাসীরা। এই টহলের ফাঁকেই এই চুরি। আরও জানাযাচ্ছে সবকটি চুরিতেই গাড়ি গুলি ছিল ঘাটাল মেদিনীপুর সড়কের ধারে। এলাকাবাসী এবং বাজার কমিটির দীর্ঘদিনের দাবি রাজনগর গ্রাম পঞ্চায়েত জুড়ে বসানো হোক সিসিটিভি। বারে বারে বাজার ও বাজার সংলগ্ন এলাকায় এই চুরির ঘটনায় আজ আবারও সেই দাবি মাথা চাড়া দিচ্ছে। তবে রাজনগর গ্রাম পঞ্চায়েত প্রধান অরুণ দোলই জানাচ্ছেন,বেড়ে চলা এই চুরির ঘটনার পাশাপাশি গ্রামবাসীর নিরাপত্তার স্বার্থে এই সিসিটিভি দ্রুত যাতে বসানো যায় সে বিষয়ে শীঘ্রই অন্যান্য পঞ্চায়েত সদস্যদের সাথে আলোচনায় বসবেন।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ