এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুর জুড়ে লাগাতার চুরি, গ্ৰেপ্তার ১। সক্রিয় চোরের দল, এলাকাবাসীকে সজাগ থাকার বিশেষ অনুরোধ

Published on: June 21, 2022 । 7:29 AM

সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর থানার সামাটে কালী মন্দির চুরির ঘটনায় ১ যুবককে  [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] গ্রেপ্তার করে সোমবার ঘাটাল আদালতে তোলা হলে অভিযুক্তকে তিনদিনের পুলিশ হেফাজত দিল আদালত। দাসপুর জুড়ে গত কয়েকদিনে বেশ কয়েকটি মন্দির চুরি হয়েছে। পাশাপাশি দিনের আলোয় ভিক্ষুকের বেসে ফাঁকা বাড়িতে চুরির ঘটনাও ঘটেছে। লাগাতার এই চুরির তদন্তে নেমে বলা চলে পুলিশ ক্রমশ জাল গুটিয়ে এনেছে। রবিবার রাতে চন্দ্রকোণা এলাকার দুর্লভপুরের দিলীপ সিং ওরফে তাপু বেদকে গ্রেপ্তার করে পুলিশ। এসব চুরির ক্ষেত্রে সিসিটিভি ফুটেজে ওই যুবকে দেখা গেছে। দাসপুর থানার সামাট গ্রামের কালী মন্দিরটি শতাব্দী প্রাচীন। ১৭ জুন শুক্রবার সকালে দেখা যায় কালী মন্দিরের পাশাপাশি শীতলা মন্দিরেও চুরি। বেশ কয়েক হাজার টাকার সোনা রূপার গহনা চুরির অভিযোগ। দাসপুর পুলিশের তরফে জানানো হচ্ছে, ধৃত ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে এই সামাটের মন্দির চুরির হদিশ মিলেছে। আজ সোমবার আরও তিনদিনের সময় দিল আদালত। পুলিশ আশাবাদী এই যুবকের থেকে অন্যান্য চুরির কিনারা করা যাবে। অন্যদিকে পুলিশের তরফে এলাকাবাসীকে রাতের পাশাপাশি দিনের বেলাতেও সজাগ থাকতে অনুরোধ হচ্ছে। এলাকায় কিছু বাঞ্জারার আবির্ভাব ঘটেছে। ভিক্ষার নামে দুপুরে ফাঁকা বাড়ি পেলেই এরা বাড়ির মধ্যে ঢুকে নগদ টাকা ও সোনাদানা চুরি করে নিয়ে গা ঢাকা দিচ্ছে। ১৮ জুন শনিবার বিকেল প্রায় সড়ে ৩টা নাগাদ দাসপুর থানার রাজনগরে এক শিশুসহ ৩ জনের একটি দল গৌতম বেরার বাড়িতে ঢুকে নগত ২০ হাজার টাকার পাশাপাশি সোনার বেশ কয়েক হাজার টাকার সোনার গহনা নিয়ে পালায়। গৌতম বেরা জানান তাঁরা তখন ঘুমিয়ে ছিলেন। ঘুম ভাঙতেই দেখেন বাড়ির মধ্যে বাচ্চাসহ ২ জন। জিজ্ঞাসা করলে তাঁরা ওই শিশুর জন্য খাবার চায়। তারা চলে যাওয়ার পর গৌতমবাবু ও তাঁর স্ত্রী বুঝতে পারেন তাঁদের টাকা ও সোনা নিয়ে পালিয়েছে ওরা। পুলিশের তরফে আরও সতর্ক করা হচ্ছে রাতে মন্দিরের দেব দেবীর দামী গহনা সুরক্ষিত স্থানে সরিয়ে রাখতে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে