এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

রাস্তার হাল ফেরাতে দাসপুরে সারা গ্রাম রাস্তায়

Published on: June 11, 2021 । 2:52 PM

বছর গড়িয়েছে ফেরেনি রাস্তার হাল বৃষ্টি নামতেই দাসপুরের গৌরা গ্রাম পঞ্চায়েত এলাকার নবীন মানুয়া হয়ে জ্যোতঘনশ্যাম যেতে নাভিশ্বাস আসপাশের ১৫ থেকে ২০টি গ্রামের বাসিন্দাদের। অবশেষে রাস্তার হাল ফেরাতে সারা গ্রাম ওই রাস্তায় নেমেছে। রাস্তার হাল ফেরাতে আজ ১১ জুন শুক্রবারের সকাল থেকেই ওই রাস্তার সীতারামচকে গ্রামিবাসীরা শুরু করে পথ অবরোধ। দাবি একটাই দ্রুত রাস্তার হাল ফেরাতে হবে।

কিন্তু গৌরা গ্রাম পঞ্চায়েতের কার্যালয় থেকে জোতঘনশ্যাম প্রায় ৬ কিলোমিটার রাস্তার এমন বেহাল দশা হল কেন? জানা যাচ্ছে তেল কোম্পানি IOCL এর মাটির নিচ দিয়ে পাইপ লাইনের কাজ চলছে প্রায় ১ বছররও বেশি সময় ধরে। তার জেরে রাস্তা পুরো খুঁড়ে ফেলা হয়েছে। আর বর্তমানে সে রাস্তা দিয়ে সাধারণ মানুষের যাতায়াত আর কোনোভাবেই সম্ভব হচ্ছে না। বিক্ষোভরত গ্রামবাসী সুলেখা পাল জানান,খারাপ রাস্তার জেরে মুমূর্ষু রোগী থেকে গর্ভবতী মহিলা,এবং করোনা আক্রান্ত গ্রামবাসীদের এই রাস্তা দিয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া দূরুহ হয়ে উঠেছে।

পথ অবরোধ ও বিক্ষোভের খবর পেয়ে গৌরা গ্রাম পঞ্চায়েতের প্রধান বিভাকর পাল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন। কথা বলেন ওই তেল কোম্পানির বরাতপাওয়া ঠিকাদারের সাথে। গ্রামিবাসীদের আশ্বাস দেন আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যেই রাস্তার হাল ফেরানোর কাজ শুরু হবে। গ্রামবাসীরা এই আশ্বাস পেয়ে প্রায় ঘন্টাখানেক পথ অবরোধ চলার পর অবরোধ তোলেন।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে