এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের এক মিষ্টির দোকানে অভিযান চালিয়ে সাবধান করল খাদ্য সুরক্ষা দপ্তর

Published on: June 17, 2020 । 4:19 PM

ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে ঘাটালের এক মিষ্টি দোকানে অভিযান চালাল ঘাটাল খাদ্য সুরক্ষা দপ্তর। ঘাটাল মহকুমা ফুড সেফটি অফিসার অরুনাভ দে এর নেতৃত্বে এই অভিযান চলে। অভিযোগ ছিল দোকানে ক্রেতাদের থেকে বাজারের তুলনায় অতিরিক্ত দাম নিচ্ছেন দোকান মালিক।

দোকান মালিককে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় এম আর পি মেনে সঠিক দাম নিতে। অরুনাভবাবু জানান,আজ শুধুমাত্র সচেতন করা হল। ফের অভিযোগ উঠলে তার ভিত্তিতে কঠোর ব্যবস্থা গ্রহন করবে মহকুমা খাদ্য সুরক্ষা দপ্তর।

দোকানে অভিযান চালাতে গিয়ে বেশকিছু এঁটো খাবার এবং আঢাকা খাবার পড়ে থাকতে দেখা যায়। খাদ্য সুরক্ষা দপ্তরের পক্ষে স্পষ্ট জানানো হয়,করোনা পরিস্থিতিতে খাবার সবসময় সুরক্ষিত রাখতে হবে এবং এঁটো খাবার বা বাসন সাথে সাথে পরিষ্কার করে খাবার জায়গা প্রতিবার জীবাণুমুক্ত করতে হবে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক