এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ড্রেন আটকে চন্দ্রকোণায় জলমগ্ন গ্রাম,ভেঙে পড়তে পারে একাধিক মাটির বাড়ি

Published on: September 13, 2019 । 11:13 AM

ভিন্ন মতামতের জেরে জলমগ্ন গোটা গ্রাম,বিডিও থেকে প্রশাসনিক আধিকারিক কারো হস্তক্ষেপেই কাটেনি জট। ভোগান্তিতে গ্রামের মানুষ।
আজ সকালে ক্ষোভে গ্রামীণ সড়কের মধ্যেই গরুর গাড়ি রেখে বিক্ষোভে গ্রামবাসীরা।

ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েতের কিয়াগেড়িয়া গ্রামের। অভিযোগ,গ্রামের নিকাশির নালা গ্রামের তারাশঙ্কর পোড়্যার একটি পুকুরের সাথে মিশে ছিল। বৃষ্টির পর সেই নালা দিয়েই জল নেমে যেত তাদের পুকুরে। বেশ কিছু দিন কয়েক আগে সেই নালা বন্ধ করে দেয় পুকুরের মালিক পক্ষ।

আর এর জেরেই বৃষ্টিতে জলমগ্ন হয়ে যায় গোটা গ্রাম। জল ঢুকেছে কাঁচা বাড়ি থেকে শুরু করে পাকা বাড়িতে। রাস্তার উপরে এক হাঁটু জল। ফলে হেঁটে যাতায়াত তো দূর অস্ত, গাড়ি নিয়ে পারাপার হওয়াও কার্যত দুর্বিষহ হয়ে পড়েছে এলাকাবাসীর পক্ষে। সমস্যার খবর পেয়ে স্থানীয় বিডিও থেকে শুরু করে চন্দ্রকোনা থানার পুলিশ এসেও রফা সূত্র বার করতে পারেনি।

যদিও পঞ্চায়েত প্রধানের দাবি, এলাকার সমস্যা মেটাতে যাবতীয় পদক্ষেপ করা হবে শীঘ্রই। অন্যদিকে তাঁর প্রতি অভিযোগ উড়িয়ে স্থানীয় এম এল এ ও পঞ্চায়েত প্রধানের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন পুকুর মালিক তারাশঙ্কর প্যোড়া। সমস্যা কি আদৌ মিটবে! না মাটির বাড়ি খুইয়ে পথে বসবেন ভুক্তভোগীরা? সেটাই এখন বড় প্রশ্ন !

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে