এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে জলের তোড়ে আবারও ভেসে গেল সাঁকো,বিচ্ছিন্ন বহু গ্রাম

Published on: August 17, 2019 । 7:59 PM

জলের তোড় ঝুমি নদীর কয়েকটি সাঁকোকে ভেঙে ভাসিয়ে নিয়ে চলে গেল। ১৬ আগস্ট রাতে ঘাটাল থানার মনসুকাতে দুটি সাঁকো ভেঙে যায়। আজ ১৭ আগস্ট সকালে ঘাটাল থানার শ্রীমন্তপুরে আরও একটি বাঁশের সাঁকো ভেঙে পড়লে ওই এলাকার বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের যোগাযোগ ব্যবস্থা বিপন্ন হয়ে পড়ে।

পরিস্থিতি দেখতে ঘটনাস্থলে ঘাটাল মহকুমার পুলিশ আধিকারিক কল্যাণ সরকার পুলিশ বাহিনী নিয়ে মনসুকার নদী ঘাটে যান। জেলা প্রশাসন থেকে মনসুকায় ন্যাশনাল ডিজার্টস্টার রেসপন্স ফোর্স পাঠানো হয়। ঘাটাল মহকুমা বিপর্যয় মোকাবিলা আধিকারিক অমিতাভ চক্রবর্তী বলেন, কয়েক দিনের বৃষ্টিতে ঝুমি নদীর জল বেড়ে যায়। সেই সঙ্গে জলের স্রোতে প্রচুর পানা এসে সাঁকোটির বাঁশের খুঁটিগুলিতে ধাক্কা দিলেই এই বিপত্তি হয়। তবে এর জন্য কোনও হতাহতের খবর নেই।

প্রসঙ্গত, ঝুমি নদীতে কোনও ব্রিজ নেই। ভরা নদীতে নৌকায় করে যাতায়াত করতে হয়। নদীতে জল কমে গেলেই জনবসতি অনুযায়ী কিছুটা ছাড়া ছাড়া বেসরকারি উদ্যোগে নদীর ওপর বাঁশের সাঁকো তৈরি করা হয়। সেই সাঁকোই ওই সমস্ত এলাকার ১০-১৫টি গ্রামের বাসিন্দাদের যোগাযোগের একমাত্র ভরসা হয়ে ওঠে। সাঁকো দিয়ে বাইক, সাইকেল সহ সাধারণ মানুষ যাতায়াত করেন।

বর্তমানে ওই সাঁকোগুলি ভেঙে যাওয়ার ফলে মনসুকা, হরিশকুণ্ডু, মাধবচক, আনন্দপুর, খরকপুর, কিশোরচক, বনহরিসিংহপুর, শ্রীমন্তপুর সহ হুগলি জেলার একাংশের মানুষকে সমস্যায় পড়তে হয়েছে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে