এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

১০১ বছর বয়সে প্রয়াত ভারত-তিব্বতী চর্চার পথিকৃৎ সুনীতিকুমার পাঠক

Published on: December 5, 2024 । 7:33 PM

সৌমেন মিশ্র, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ১০১ বছর বয়সে প্রয়াত হলেন দাসপুর ছাড়িয়ে সারা দেশের গর্ব, বৌদ্ধচর্চার অন্যতম পণ্ডিত সুনীতিকুমার পাঠক। রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত এই ব্যক্তিত্ব বুধবার রাত দশটায় শান্তিনিকেতনে অবনপল্লীতে নিজ বাসভবনেই প্রয়াত হন। দাসপুরের রাজনগরের মানুষ ছিলেন এই মহান ব্যক্তিত্ব। সুনীতিকুমার পাঠক এবং মহিতোষ পাঠক, এরা দুই ভাই ছিলেন।
বৌদ্ধধর্ম ও সংস্কৃতি নিয়ে গভীর চর্চা তাঁকে টেনে নিয়ে গিয়েছিল হিমালয়ের দুর্গম অঞ্চলে। পায়ে হেঁটে হেঁটেই সংগ্রহ করে এনেছিলেন বহু দুষ্প্রাপ্য মূল্যবান পুঁথি। রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত বিশ্বভারতীতে সুনীতিকুমারের উদ্যোগেই ১৯৫৪ সালে শুরু হয়েছিল ভারত-তিব্বতী চর্চা (ইন্দো-টিবেটান স্টাডিজ)। বহুমূল্য পুঁথির ভাণ্ডার গড়ে তুলেছিলেন নিজের বাসগৃহে। পুঁথির পাশাপাশি তাঁর জন্যই সাফল্য পেয়েছিল ওইসব অঞ্চলের ভাষাসংগ্রহের কাজ।
১৯২৪ সালের ১ মে তাঁর জন্ম। ছোটবেলায় মাকে হারান সুনীতি। এরপর মামাবাড়িতে বড় হয়ে ওঠা। প্রথমে সংস্কৃত কলেজ ও পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেন সুনীতি। ছাত্রবৃত্তি পেয়ে তিব্বতী ভাষাশিক্ষায় মনোনিবেশ করেছিলেন। এরপর ১৯৫৪ সালে ২০৫ টাকা বেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পুঁথি বিভাগে যোগদান করেন সুনীতিকুমার পাঠক। ওই বছরেই অধ্যাপক সি আর লামা ও তিনি যৌথভাবে শুরু করেন ভারত-তিব্বতী চর্চার (ইন্দো-টিবেটান স্টাডিজ) নতুন বিভাগ। তবে অধ্যাপনার পাশাপাশি শেখার মানসিকতাকে কখনও ত্যাগ করেননি সুনীতিবাবু। তাই ভর্তি হয়েছিলেন চিনাভবনে চিনা ভাষা শিক্ষার জন্য।
শতবর্ষ পেরিয়েও ভাষাচর্চা নিয়ে অক্লান্ত পরিশ্রম করতেন সুনীতিকুমার পাঠক। ১০০ বছর বয়সেও গবেষণার নেশা তাঁর পিছু ছাড়েনি। ২০০৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি প্রতিভা পাতিল তাঁকে রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত করেন। ২০১৮ সালে বিশ্বভারতী দেশিকোত্তমে সম্মানিত করে তাঁকে। এছাড়াও, এশিয়াটিক সোসাইটি ও বঙ্গীয় সাহিত্য পরিষদের সম্মাননাতেও ভূষিত হয়েছেন সুনীতিবাবু। পেয়েছেন সুত্তবিশারদ স্বর্ণপদক ও পুরাণরত্ন স্বর্ণপদক।
গবেষণার পাশাপাশি নিজের লব্ধ জ্ঞানকে দেশসেবার কাজেও লাগিয়েছিলেন সুনীতিকুমার পাঠক। ১৯৬১ সালে ভারত সরকারের নির্দেশে সেনাবাহিনীতে অনুবাদক হিসেবে যোগ দেন। তিব্বতী ভাষার বিভিন্ন তথ্য সেনাবাহিনীর জন্য ইংরেজিতে অনুবাদ করার কাজে নিযুক্ত হন। গবেষণার পাশাপাশি এই প্রতিভা ভাস্বর করেছেন বৌদ্ধচর্চার ক্ষেত্রেও। দুশোর বেশি প্রবন্ধ ছাড়াও বহু গভীর দৃষ্টিসম্পন্ন নিবন্ধের রচয়িতা তিনি। বাংলা, ইংরেজি, হিন্দি, সংস্কৃত, পালি, প্রাকৃত, তিব্বতী, চিনা, মঙ্গোলিয়া—এই নটি ভাষাতেই তিনি সাবলীল ছিলেন। প্রতি ভাষাতেই নিজের লেখকসত্তার পরিচয় রেখে গিয়েছেন।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে