এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বছর ৭৫ এর বৃদ্ধার এ কী পরিণতি হল?

Published on: September 3, 2023 । 5:57 PM

তনুপ ঘোষ, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: আজ ৩ সেপ্টেম্বর চন্দ্রকোণা এলাকায় এক বৃদ্ধার মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
বৃদ্ধার নাম লক্ষ্মী ঘোড়াই(৭৫)। বাড়ি চন্দ্রকোণা থানার বাঁকা সুলতানপুর গ্রামে। ঘটনা সূত্রে জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরে ওই বৃদ্ধা বিভিন্ন রোগে কষ্ট পাচ্ছিলেন। ২ সেপ্টেম্বর বিকালে বাড়ির মধ্যেই গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর ঝুলন্ত দেহ দেখতে পেয়ে বাড়ির লোকেরা পুলিশে খবর দেয়। ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ গিয়ে মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। দীর্ঘদিন ধরে রোগে ভুগার কারণে রোগের কষ্ট সহ্য করতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে ওই বৃদ্ধা আত্মহত্যা করতে পারেন বলে পুলিশের প্রাথমিক অনুমান অনুমান।

 

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে