এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা না পেয়ে পড়াশোনা বন্ধ, বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা ছাত্রীর

Published on: August 16, 2022 । 9:22 PM

তনুপ ঘোষ, স্থানীয় সংবাদ, ঘাটাল: টাকার অভাবে মাঝপথে বন্ধ হবে পড়াশোনা! একাধিক বার ব্যাঙ্ক থেকে শুরু করে প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরেও মেলেনি স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ব্যাঙ্ক থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড হবে না বলে ফিরিয়ে দেওয়া হয়। কোন উপায় না পেয়ে বিষ খেয়ে আত্মহত্য করার চেষ্টা এক ছাত্রীর। ঘটনা চন্দ্রকোণা থানার চন্দ্রকোণা পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড ভেয়ের বাজারের। ১৪ আগস্ট রবিবার রাতে ওই ছাত্রীটি বিষ খেয়ে আত্মহত্যা করা চেষ্টা করে। স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এখন সে হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রীটির বরাবরই পড়াশোনার দিকে ঝোঁক বেশি। তাই উচ্চমাধ্যমিক পাশ করার পর সে ব্যাঙ্গালোরের একটি বেসরকারি নার্সিং কলেজে ভর্তি হয়। এখন সে দ্বিতীয় বর্ষের ছাত্রী। ব্যাঙ্গালোরের ওই কলেজের সঙ্গে কথা বলে ঠিক হয় সম্পূর্ণ নার্সিং পড়ার জন্য সাড়ে তিন লাখ টাকা খরচ পড়বে। সেইমতো মেয়েটি ও তার পরিবার বহু কষ্টে এক লক্ষ টাকা জোগাড় করে নার্সিং পড়তে যায়। ছ’মাস পড়ার পর কলেজ থেকে টাকা চাইলে সে বাড়ি ফিরে আসে এবং টাকা জোগাড়ের চেষ্টা করে। ব্যাঙ্কে ঘুরে ঘুরে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য। সমস্ত প্রয়োজনীয় নথি জমা দিলেও শেষ পর্যন্ত ব্যাঙ্ক থেকে তার নথিগুলি ফিরিয়ে দিয়ে বলা হয় কার্ড হবে না। এদিকে টাকা না দিতে পারলে বসতে পারবে না নার্সিং এর পরীক্ষায়। সবদিক থেকে মানসিক অবসাদগ্ৰস্ত হয়েই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে মেয়েটি এমনটাই দাবি পরিবারের।

এলাকার মানুষেরা প্রশ্ন তুলছেন সরকার যেখানে স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করেছে সেখানে কেন ছাত্রছাত্রীরা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পাবে না?

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ