এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

শিব মন্দিরে ভক্ত থাকাকালীন হঠাৎ যা পরিণতি হল কিশোরের

Published on: April 10, 2024 । 9:07 PM

•কুমারেশ চানক, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ঘাটাল থানার যদুপুরের ওই কিশোরের নাম শুভদীপ ঘোষ (১৫)।
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]

শুভদীপ কিসমত দীর্ঘগ্রাম হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র। আবদার ছিল এবারে গাজনে শিব মন্দিরে ভক্ত থাকবে শুভদীপ। সেইমতো কয়েকদিন আগে থেকেই গ্ৰামের শিব মন্দিরে গিয়ে ভক্ত হিসেবে ছিল। শুভদীপের পরিবারের লোকেরা জানাচ্ছেন, আজ বুধবার দুপুরে হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ে। সাথে সাথে চিকিৎসার জন্য ঘাটাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হতে তৎক্ষণাৎ তাকে কলকাতা নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হল না। কলকাতা নিয়ে যাওয়ার পথে কোলাঘাট পেরোনোর পর মারা যায় তরতাজা ওই স্কুল ছাত্র। তার নিথর দেহ বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সকলে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।