এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

আজ ৩টি সাপ উদ্ধার হল: ঘাটাল মহকুমায় সাপ নিয়ে ক্রমশ সচেতনতা বাড়ছে

Published on: November 10, 2019 । 10:39 PM

রিয়া দাস: আমাদের স্থানীয় সংবাদের ধারাবাহিক প্রচারের ফলে ঘাটাল মহকুমা জুড়ে সাপ নিয়ে সচেতনতা

ক্রমশ বাড়ছে।  বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ মানুষ সাপ ধরে আর মেরে ফেলছেন না। নিজেরাই উদ্যোগ নিয়ে বন দপ্তরে খবর দিচ্ছেন।  বন দপ্তরের কর্মীরা সেই সাপগুলিকে উদ্ধার করে নিয়ে গিয়ে নিরাপদ জায়গায় ছেড়ে দিচ্ছেন।  আজ ১০ নভেম্বর ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি সাপ উদ্ধার করল বনদপ্তরের কর্মীরা। আজ সকালে ঘাটাল শহরের ১৩ নম্বর ওয়ার্ডে বাবলু দোলইয়ের জালে একটি চন্দ্রবোড়া সাপ জড়িয়ে যায়। বন দপ্তররে ওয়াইল্ড লাইফ রিকোভারি টিমের সদস্য সুভাষ অধিকারী সেই সাপটিকে উদ্ধার করে নিয়ে বন দপ্তরের হাতে তুলে দেন।  আজই বিকেলের দিকে ঘাটাল শহরের ৭ নম্বর ওয়ার্ডের এই চন্দ্রবোড়া সাপটিকে পাওয়া যায়।   সুভাষবাবুর উদ্যোগে  সাপটিকে এভাবে জাল থেকে মুক্ত করা হয়। তৃতীয় সাপটি পাওয়া যায় দাসপুর-১ ব্লকের পাঁচবেড়িয়া বাসস্ট্যান্ডে অশোক মণ্ডলের দোকানে। স্থানীয় বাসিন্দা দেবাশিস কুইল্যা বলেন,  এই সাপটি কালো গোখুরো। সাপটি দোকানের মধ্যে একটি বাক্সের মধ্যে ছিল।    সেই সাপটিও বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয় বলে জানা গিয়েছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক