এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে শিলাবতীর ভেঙে যাওয়া অংশ মেরামতির কাজ শুরু হল

Published on: August 1, 2021 । 10:24 AM

রবীন্দ্র কর্মকার: ভোরে ঘাটাল মহকুমা শাসকের অফিসের প্রাচীর ভেঙে শিলাবতী নদীর জল ঘাটাল শহরে প্রবেশ করতে শুরু করছে। ইতি মধ্যে খোদ মহকুমা শাসকের কার্যালয় চত্বর প্লাবিত হয়েছে। সেই সঙ্গে ঘাটাল উপসংশোধনাগার, ঘাটাল মহকুমা হাসপাতাল, ঘাটাল কলেজ সহ ঘাটাল শহরের ১৪, ১৫, ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে শুরু করছে। এই ভেঙে যাওয়া অংশই আজ ১ আগস্ট থেকে দ্রুতগতিতে মেরামতির কাজ শুরু হয়েছে। ঠিকাদার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেলের মধ্যেই ওই অংশটি মেরামত করে দেওয়ার আপ্রাণ চেষ্টা করবে তারা।
এই আশ্বাসে খুশি মহকুমার বাসিন্দারা। অন্যদিকে প্রতাপপুরেও নদীর জল আর বাড়ছে না। বরং ভোর থেকে অনেকটাই কমতে শুরু করেছে। সেচ দপ্তর সূত্রে জানানো হয়েছে, এখনও দুআড়াই ফুট জল না কমলে দুশ্চিন্তা মুক্ত হওয়া যাবে না।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now