এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ক্ষীরপাই পুরসভার মতো ঘাটাল মহকুমার সর্বত্র ব্যবস্থা নেওয়া হোক

Published on: August 31, 2022 । 1:38 PM

তনুপ ঘোষ: চন্দ্রকোনা রাজ্য সড়কের ক্ষীরপাই এলাকায় দুর্ঘটনায় এড়াতে রাজ্য সড়কের উপরে থাকা ব্যবসায়ীদের দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দিল ক্ষীরপাই পৌর প্রশাসন। রাজ্য সড়কের উপরে থাকা সমস্ত ব্যবসায়ীদের দখলদারির জন্য সমস্যায় রয়েছেন পথচলতি মানুষজন থেকে শুরু করে যানবহন গুলি, যেকোনো সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা তাই দুর্ঘটনা এড়াতে রাজ্য সড়কের উপরে থাকা ব্যবসায়ীদের দোকান সরিয়ে নেওয়ার জন্য বারে বারে প্রশাসনের তরফ থেকে জানানোর পরেও রাজ্য সড়কের ধারে থাকা দোকানগুলি অন্যত্র সরিয়ে নিয়ে যায়নি কোন ব্যবসায়ী। আজ ক্ষীরপাই পৌরসভার পৌর প্রশাসক দুর্গা শংকর পান পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে বিকেল চারটের মধ্যে রাজ্য সড়কের ধারে থাকা ব্যবসায়ীদের দোকানগুলি পিছিয়ে নেওয়া নির্দেশ দেয়।

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ