এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

পুজোর আগেই দাসপুর-১ ও ২ ব্লকের ৭২টি রাস্তা সংস্কারের উদ্যোগ, জানালেন বিধায়ক তপন দত্ত

Published on: August 31, 2026 । 7:30 AM

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ: দুর্গাপুজোর আগেই দাসপুরের গ্রামীণ এলাকার বেহাল রাস্তার ছবিটা বদলে যেতে চলেছে। দাসপুর–১ ও দাসপুর–২ ব্লক মিলিয়ে মোট ৭২টি রাস্তা নতুন করে নির্মাণ ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন দাসপুরের বিধায়ক তপন দত্ত। গ্রামীণ এলাকার মানুষের যাতায়াতের সমস্যা দূর করতে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী বিভিন্ন ব্লকে বেহাল রাস্তা সংস্কার এবং প্রয়োজনীয় ক্ষেত্রে নতুন রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই নির্দেশ মেনেই দাসপুর বিধানসভা এলাকার গুরুত্বপূর্ণ ও দীর্ঘদিন ধরে বেহাল হয়ে থাকা রাস্তাগুলির তালিকা তৈরি করা হয়েছে। দাসপুর–১ ও দাসপুর–২ ব্লক মিলিয়ে সেই তালিকায় রয়েছে মোট ৭২টি রাস্তা।

এই সমস্ত রাস্তার কাজ যাতে দ্রুত শুরু করা যায় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা সম্ভব হয়, তা নিয়ে সম্প্রতি দাসপুর-২ ব্লক অফিসে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিধায়ক তপন দত্তের পাশাপাশি সংশ্লিষ্ট আধিকারিক ও ঠিকাদাররা উপস্থিত ছিলেন। কাজের গুণগত মান বজায় রাখা, দ্রুত কাজ শুরু করা এবং পুজোর আগেই যতটা সম্ভব রাস্তার কাজ সম্পূর্ণ করার বিষয়েও বিস্তারিত আলোচনা হয় বলে জানা গিয়েছে।

বিধায়ক জানান, গ্রামের সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতের ক্ষেত্রে রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে যে সমস্ত রাস্তার বেহাল অবস্থার কারণে বাসিন্দাদের সমস্যায় পড়তে হচ্ছে, সেগুলিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি যেখানে নতুন রাস্তার প্রয়োজন রয়েছে, সেখানেও কাজের উদ্যোগ নেওয়া হচ্ছে।

পুজোর মুখে একসঙ্গে এতগুলি রাস্তার কাজের উদ্যোগে স্বাভাবিকভাবেই আশার আলো দেখছেন দাসপুর–১ ও দাসপুর–২ ব্লকের বাসিন্দারা। এখন দেখার, দুর্গাপুজোর আগেই কতটা বদলে যায় দাসপুরের গ্রামীণ রাস্তার চেহারা। পুজোর আগে রাস্তা সংস্কারের এই উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি দাসপুরের সাধারণ মানুষ। তবে প্রতিশ্রুতির বাস্তবায়ন কত দ্রুত হয়, এখন সেদিকেই নজর সবার।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।